1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ হজ আইন লঙ্ঘন: সৌদিতে ১২ প্রবাসী ও এক সৌদি নাগরিক আটক

পেটের গ্যাস বিক্রি করে অভিনেত্রী হাসপাতালে!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যারা ভোগেন কেবল তারাই বোঝেন পেটে গ্যাস হওয়াটা কত যন্ত্রণার। একটু ভাজাপোড়া অথবা দাওয়াত, পার্টিতে মসলাযু্ক্ত খাবার খেলে তো শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা। আর এই সমস্যাকেই আয়ের পন্থা বানিয়েছেন অভিনেত্রী স্টেফানি মাটো।

পেটের গ্যাস বোতলে ভরে বিপুল দামে বিক্রি করে কিছু দিন আগে নজরে এসেছিলেন স্টেফানি মাটো। সপ্তাহে প্রায় ৩৮ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ লাখ টাকা) রোজগার করছিলেন স্টেফানি মাটো।

হঠাৎ ইনস্টাগ্রামে তার এই কাণ্ডকারখানা ছড়িয়ে পড়ে। নিজের পেটের গ্যাস বোতলে ভরে বিক্রি রছিলেন তিনি। এক বোতলের দাম ১ হাজার ডলার। স্টেফানি জানিয়েছিলেন, চাহিদা এমন বেড়েছিল, কোনো কোনো সপ্তাহে ৫০টা পর্যন্ত বোতল বিক্রি করতে হয়েছে তাকে। কিন্তু এই অর্থের চাহিদা এবং অতিরিক্ত গ্যাস উৎপাদনের লোভেই তাকে যেতে হল হাসপাতালে।

‘৯০ ডেজ ফিয়ান্সে’ নামক শো-এর জন্য খ্যাত এই অভিনেত্রীর এই পেশা অবশ্য একটানা বেশি দিন চলল না। তার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে তিনি। এবং তার কারণও ওই একটাই— আরও বেশি মাত্রায় গ্যাস তৈরি করার চেষ্টা!

সংবাদমাধ্যমকে স্টেফানি জানিয়েছে, ‘অতিরিক্ত পরিমাণে গ্যাস তৈরির চেষ্টা করছিলাম। হঠাৎ মনে হল হার্ট অ্যাটাক হয়েছে।’ কী করে এমন হল? অভিনেত্রী বলেছেন, গ্যাসের উৎপাদনের হার বাড়াতে দিনে তিন গ্লাস প্রোটিন শেক, তার সঙ্গে বিরাট এক পাত্র ব্ল্যাক বিন স্যুপ খেতেন তিনি। আর এই করতে গিয়েই একদিন মনে হল, ‘কিছু একটা গণ্ডগোল হয়েছে’। তলার দিকের বদলে ওপরের দিকে ধাক্কা দিতে শুরু করল গ্যাস!

স্টেফানির কথায়, শ্বাস আটকে গেল! হার্টের কাছে ব্যথা করছে। মনে হল, মরেই যাব। ভয় বাড়তে লাগল। আর দেরি না করে একজন বন্ধুে ফোন করে বললাম আমায় হাসপাতালে নিয়ে যেতে।

তবে চিকিৎসকদের এই অদ্ভুত রোজগারের পদ্ধতি সম্পর্কে কিছু বলেননি তিনি। চিকিৎসকরা শুধু তার খাদ্যাভ্যাসের কথা শুনে তা বদলাতে বলেছেন। তাই আপাতত ‘গ্যাসের ব্যবসা’ থেকে অবসর নিচ্ছেন স্টেফানি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com