1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকার ধামরাইয়ে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। ত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদসহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হলে মিছিলকারীদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীরা সিমা অটো রাইসমিলের সামনে কিছুক্ষণের জন্য বিক্ষোভ সমাবেশ করে।

পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব তমিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, পৌর বিএনপির সদস্যসচিব আতিকুর রহমান, বিএনপি নেতা রকিবুর রহমান ফরহাদ প্রমুখ। এ সময় যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com