1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ হজ আইন লঙ্ঘন: সৌদিতে ১২ প্রবাসী ও এক সৌদি নাগরিক আটক

‘তেহরানের সঙ্গে যুদ্ধ করার সাহস নেই ইসরাইলের’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর যুদ্ধের হুমকি নাকচ করে দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস ইসরাইলের নেই।

তিনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম নিয়ে ইরানের নৌবাহিনী যেকোনো পানিসীমায় শক্তিমত্তার সাথে উপস্থিত হতে পারে এবং ইরানের জাতীয় নিরাপত্তার জন্য যেকোনো হুমকি নস্যাৎ করে দিতে সক্ষম।

ইয়েমেনের আল-মাসিরা নিউজ নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন শাহরাম ইরানি। গতকাল (শনিবার) তার ওই সাক্ষাৎকার প্রচারিত হয়।

তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুর হুমকি, নিষেধাজ্ঞা এবং সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং তারা ইরানের সামরিক বাহিনীর সামনে শক্তিহীন হয়ে পড়েছে।

আগামীকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ইসরাইল সম্প্রতি তার প্রচেষ্টা জোরদার করেছে এবং বারবার একই দাবি করে যাচ্ছে যে, ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে।

এ বিষয়ে ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছেন, ইরানকে কোনভাবেই পরমাণু বোমা বানাতে দেয়া হবে না প্রয়োজনে ইরানের বিরুদ্ধে কূটনীতির অংশ হিসেবে সামরিক ব্যবস্থাকে বেছে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com