1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ‘শক্তি ও মর্যাদার নতুন যুগ’ বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ডি ককের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ মুম্বাইয়ের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশি সমর্থকদের জন্য অপেক্ষার প্রহর আরও একটু বড় হলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচের পর আজ (বৃহস্পতিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচেও সাকিব আল হাসানকে একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। উইনিং কম্বিনেশন না ভেঙে আগের ম্যাচের একাদশ মাঠে নামিয়েছে তারা। তবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে কলকাতার বোলাররা দাপট দেখালেও এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারেননি।

বাকিরা রান খরচায় কৃপণতা দেখালেও আন্দ্রে রাসেল, প্রসিধ কৃষ্ণদের উপর ব্যাট হাতে তাণ্ডব চালান মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। যেখানে নেতৃত্ব দেন ওপেনার কুইন্টিন ডি কক। ৩৭ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করা এ বাঁহাতি ব্যাটসম্যান খেলেন ৪২ বলে ৫৫ রানের ইনিংস। রোহিত শর্মার ৩৩ ও কাইরন পোলার্ডের ব্যাট থেকে আসে ১৫ বলে ২১ রান। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৫ রানের পুঁজি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচে জয় পেতে কলকাতার প্রয়োজন ১৫৬ রান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস ভাগ্য কথা বলে কলকাতার হয়ে। তবে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক ইয়ন মরগান। ব্যাট করতে নেমে উদ্বোধনি জুটিতে ভালো শুরু পায় মুম্বাই। রোহিত শর্মা ও ডি ককের পার্টনারশিপ থেকে আসে ৭৮ রান। অধিনায়ক শর্মা ৩৩ রান করে আউট হলে ভাঙে এই জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি সুরিয়াকুমার যাদব, ৫ রান করে সাজঘরের পথ ধরেন এই ডানহাতি ব্যাটসম্যান।

তবে একপ্রান্ত ধরে রেখে খেলে রানের গতি বাড়িয়ে নেওয়ার কাজটি ঠিকঠাকভাবে করে যান ডি কক। ইনিংসের ১৪তম ওভারে নিজের খেলা ৩৭ নম্বর বলে অর্দশতক তুলে নেন তিনি। পরে অবশ্য ফিরে যান ৫৫ রান করে। ৪২ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ৩টি ছয়ের মারে। ইশান কিষাণও ইনিংস বড় করতে পারেনি কলকাতার বিপক্ষে, ১৩ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। এরপর পোলার্ডের ২১ রান ছাড়া বাকি ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। এতে মুম্বাইয়ের ইনিংস থামে ১৫৫ রানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com