1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান *বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা* এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের গোয়ালমারীতে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ: অসহায় মানুষের পাশে থাকার বার্তা ড. খন্দকার মোশাররফের ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

টাঙ্গাইল-৭ আসনে বিপুল ভোটে নৌকার জয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৭৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে খান আহমেদ শুভ (নৌকা) ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জহিরুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

রোববার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বানে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো. জহিরুল ইসলাম জহির (লাঙল), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রীমতি রুপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র জাপার সাবেক নেতা নুরুল ইসলাম (মোটরযান)।

উপজেলার বানিয়ারা বাবুল উলুম আমিল মাদরাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আমিনুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শীত থাকায় সকালে ভোটারের উপস্থিতি কম ছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, এই আসনে ১২১টি কেন্দ্রের মধ্যে ৭৫৬টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল, নিরাপত্তা ছিল। শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com