1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ‘শক্তি ও মর্যাদার নতুন যুগ’ বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ঈদে ঢাকা ছেড়েছেন অন্তত ৮৩ লাখ মানুষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত অন্তত ৮৩ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (২১ জুলাই) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। মন্ত্রী একটি পরিসংখ্যান তুলে ধরে সেখানে লিখেন, আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব। এই কদিনে ঢাকা ছেড়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি সিম।

তিনি আরও লিখেন, ‘মনে রাখবেন এটি কিন্তু মানুষের হিসাব নয়। একজনের ১৫টা অবধি সিম থাকতে পারে। আবার একটি সিমের সাথে বহুজন ঢাকা ছেড়ে যেতে পারেন।’

চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি। এতে দেখা যায়, ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত গ্রামীণ ফোন লিমিটেডের মোট ৩৮ লাখ ৫৪ হাজার ৫৩৪ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ১৯ লাখ ২৬ হাজার ২৮, ২১ লাখ ৩৩ হাজার ৭২৬ ও ৩ লাখ ৫৩ হাজার ২৭৪ জন গ্রাহক ঢাকার বাইরে গেছেন। মোট হিসাব করলে গ্রাহকের সংখ্যা দাঁড়ায় ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২ জন।

এদিকে, পরিবহন খাতের বিশেষজ্ঞ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্ল্যাহ বুধবার বিকেলে বলেন, ঢাকা থেকে বাসেই গেছেন প্রায় ২৫ লাখ যাত্রী। তার বাইরে ট্রেনে ও লঞ্চে যাত্রীরা গেছেন। সবকিছু পর্যবেক্ষণ করে এটা বলা যায় যে, এবার অন্তত পৌনে এক কোটি লোক ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সিম ব্যবহারকারীর সঙ্গে সিম ব্যবহার করেন না এমন একজন ব্যক্তি যদি থাকেন, সে হিসাব ধরলে কমপক্ষে এক কোটির বেশি লোকের ঢাকা ছাড়ার কথা।

তিনি বলেন, ২০ জুলাই সবচেয়ে বেশি লোক ঢাকা ছেড়েছেন। ২১ জুলাইও লোকজন বাড়ি যাচ্ছেন। এসব তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে আমরা বলতে পারি প্রায় পৌনে এক কোটি লোক ঢাকা ছেড়েছেন। কারণ শিশুসহ গরিবদের বড় একটি অংশ মোবাইল ফোন ব্যবহার করেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com