1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

আইপিএলের জন্য বাংলাদেশে আসছেন না নিউজিল্যান্ডের তারকারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আইপিএলের জন্য বাংলাদেশ সফরে আসছেন না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। শুধু বাংলাদেশ সফরই নয়, আইপিএলের কারণে পাকিস্তান সফরেও তারুণ্য নির্ভর দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড।

নভেম্বর-ডিসেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের যে দলটি অংশ নেবে, সেই দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অংশ নেবেন আইপিএলে।

মূলত আইপিএলের কারণেই বাংলাদেশ ও পাকিস্তান সফরে তারুণ্য নির্ভর দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড।

১৭ সেপ্টেম্বর থেকে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সীমিত ওভারের সিরিজ শুরু হবে। ঠিক তার দুদিন পরই আমিরাতে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্বের খেলা।

এব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড হোয়াইট জানিয়েছেন, আইপিএল নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়, তাতে আমরা সবসময় বাস্তবসম্মতভাবে সমাধান খুঁজতে চেষ্ট করি।

বাংলাদেশ সফরে পাঁচটি টি-টোয়েন্টি আর পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ ও পাকিস্তান সফরের নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ডেরিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি ও অ্যাডাম মিলনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com