1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

শরিফুলের জন্যই ‘তর্কে’ জড়িয়েছিলেন মাহমুদউল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

অস্ট্রেলিয়া ইনিংসের তখন দশম ওভার চলছে। বেশ সেট হয়ে গেছেন সিরিজে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মিচেল মার্শ। শরিফুল ইসলামের ওই ওভারে দুটি বাউন্ডারিও হাঁকান তিনি।
তবে ওভারের পঞ্চম বলটিই মিস করেন মার্শ, লেগে যায় তার উরুতে। এরপরই যেন মেজাজ কিছুটা বিগড়ে যায় অসি ব্যাটসম্যানের। শরিফুলের দিকে তাকিয়ে দুই-একটা বাক্য ছুড়ে দেন।

কাছেই ফিল্ডিংয়ে দাঁড়িয়ে বিষয়টি খেয়াল করেন মাহমুদউল্লাহ। দলের তরুণ একজনকে এভাবে কথা শোনাবেন, আর অধিনায়ক হয়ে সেটা দেখবেন রিয়াদ? তা কী করে হয়!

মাহমুদউল্লাহ সামনে এগিয়ে আসেন। মার্শের চোখে চোখ রেখে জানতে চান কী হয়েছে। এরপর আঙুল তুলেও কিছু বলতে দেখা যায় রিয়াদকে। পরিস্থিতি সামাল দেন আম্পায়াররা।

মনে রাখার মতো ব্যাপার হলো, এরপর ওই শরিফুলের বলেই আউট হয়েছেন মার্শ। ‌’শত্রু’কে ফেরাতে পেরে টাইগার পেসারের উদযাপনও ছিল দেখার মতো। তবে মার্শের তখন আর কিছুই করার ছিল না। ফিফটি করে ফেরার পরই নিশ্চয়ই বুঝে গেছেন, দল চলে এসেছে হারের মুখে।

শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৪ রান। মিরপুরের ধীরগতির পিচে সেটা আর করতে পারেনি অসিরা। হেরেছে ১০ রানে। সেইসঙ্গে দুই ম্যাচ বাকি থাকতেই খুইয়ে বসেছে সিরিজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com