1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন মাহমুদউল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বল হাতে উইকেট পাননি। কিন্তু সবার চোখে তিনিই তো ম্যাচের আসল নায়ক। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৯। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সত্যিকারের ম্যাচসেরা মোস্তাফিজুর রহমানই।

শুক্রবার মিরপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। যাতে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

ব্যাট হাতে ৫২ রানের ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু আসল ম্যাচসেরা তো মোস্তাফিজই। তিনি পান ম্যাচের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার।

শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারেই চোখ ধাঁধানো বোলিং করেন মোস্তাফিজ। ওই ওভারে তিনি দেন মাত্র ১ রান। সত্যিই অবিশ্বাস্য। এই ‘কিপটে’ ওভারের কারণেই অস্ট্রেলিয়া মূলত হেরে যায়।

১৯তম ওভারে যদি অস্ট্রেলিয়া ১০ রানও করতে পারতো, তাহলেই ম্যাচের চিত্র বদলে যেত। কিন্তু সেখানে ১০ রান দূরে থাক, দু’টি রানও দেননি মোস্তাফিজ। শেষ ওভারে ২২ রানের টার্গেট তাই অস্ট্রেলিয়ার দুরূহ হয়ে যায়। প্রথম বলে ছক্কা হজম করলেও শেষ অবধি ২০তম ওভারে মেহেদী দেন ১১ রান। বাংলাদেশ পায় ঐতিহাসিক সিরিজ জয়ের উপলক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com