1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

‘বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার আজ পেয়েছি’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর বিসিবি সভাপতি জানান, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার তিনি আজ পেয়েছেন। তার মতে, ‘আমাদের দেশে কিন্তু অনেকগুলি পুরস্কার আছে। অনেক বড় বড় পুরস্কার সেগুলি। স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ অনেক পুরস্কার আছে। কিন্তু আমার কাছে মনে হয় শহীদ শেখ কামাল জাতীয় পুরস্কার, এর চেয়ে বড় অর্জন আর হতে পারে না। এটা ক্রিকেট এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত। আমি মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার এবং সময়টাও বেশি ভালো লাগছে।’

এ সময় তিনি ভালো খেলার স্বীকৃতি স্বরূপ ক্রিকেটারদের অ্যাওয়ার্ড নাইট আয়োজনের আশ্বাস দিয়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম আয়োজন না করার কোনো কারণই নেই। আগেও করতে পারতাম। চাইলে এখনো করতে পারি। আমাদের অবশ্যই পরিকল্পনায় আছে। তবে আজকের এই পুরস্কারের সাথে অন্য কিছুর তুলনা চলে না। আমরা যারা ক্রীড়াঙ্গনে আছি, তাদের জন্য এটা অনেক বড় অর্জন।’

ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার সঙ্গে পরপর দুই ম্যাচে জয়ের অনুভূতি প্রকাশ করে পাপন বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলের সাথে পরপর দুটি ম্যাচ জিতে আজ এ পুরস্কার নিতে পারছি। উল্টোটাও হতে পারত। তখনো ভালো লাগত। কিন্তু জয় পাওয়ায় অনুভূতিটা অন্যরকম।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com