1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বাংলাদেশের দাপুটে জয়কে আবারও খাটো করল ভারতীয় সংবাদমাধ্যম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বর্তমানে বাংলাদেশ সফরে আছে ক্রিকেট বিশ্বের পরাশক্তি অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনও টি-টোয়েন্টি সিরিজ খেলছেন তারা। পাঁচ ম্যাচের এই সিরিজের ইতোমধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর প্রথম দুই ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে টাইগাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে বাংলাদেশ দলের প্রশংসা করছে বিশ্বক্রিকেট। অথচ ভারতীয় সংবাদমাধ্যম এই জয়কে দেখল ‘অঘটন’ হিসেবে!

যদিও অস্ট্রেলিয়া ক্রিকেটে শক্তিধর দেশ, তবে বাংলাদেশের উইকেটে খেই হারিয়েছে সফরকারীরা। দুই ম্যাচেই অজিদের ১২৫ রানের কমে বেঁধে রাখেন বাংলাদেশের বোলাররা।

২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ পরবর্তী ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে। যেখানে অন্য সবাই টাইগারদের এমন জয়ে পঞ্চমুখ, সেখানে অস্ট্রেলিয়ার হারকে ‘অঘটন’ হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম।
কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে— ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’।

এভাবেই বাংলাদেশের এই জয়কে খাটো করা হয়েছে ‘অঘটন’ শব্দ জুড়ে দিয়ে।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি র্যাংছকিংয়ের শীর্ষ পাঁচ দলের একটি, সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে বিস্মিত ভারতের ক্রীড়া সাংবাদিকরা। অবিবেচকের মতো টানা দুটো জয়কেই খাটো করে উপস্থাপন করল আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com