1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

প্রথম স্বামীর কাছে ফিরতে চান শ্রাবন্তী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নিজের ব্যক্তিগত কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী। ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই অভিমন্যু নামে এক পুত্রসন্তান রয়েছে

চলতি বছরই আইসিএসই পাস করেছেন অভিমন্যু। পড়াশোনা শেষ করে বাবা-মায়ের মতো ফিল্ম দুনিয়াতেই আসতে চান ছেলে। তবে অভিনয় নয়, বাবা রাজীবের মতো সেও পরিচালনা করতে চায়।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, ঝিনুক পরিচালনায় আসতে চায়। আর তাতে আমার কোন আপত্তি নেই। ওর পরিচালনার প্রথম ছবিতে আমি করবো বলে ভেবে রেখেছি।

এ আলোচনায় প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাসের কথাও উঠে আসে। এ সময় রাজীবের প্রশংসা করে শ্রাবন্তী বলেন- স্বামী হিসেবে হয়তো আমার সঙ্গে মতানৈক্য হয়েছে, কিন্তু চিত্রপরিচালক হিসেবে রাজীব অত্যন্ত ভালো কাজ করছে। এমনকি, আমাদের বিচ্ছেদ চলাকালীন ‘বিন্দাস’ ও ‘মজনু’ সিনেমায় অভিনয় করেছি। সুযোগ পেলে ফের ওর সঙ্গে কাজ করতে চাই।

রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এ সম্পর্কেও ভালো নেই তিনি। কারণ দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা। এ জটিলতা গড়িয়েছে আদালত পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com