1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

ফুলতলায় বাজার দর মনিটরিং ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালিত।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার দেখা হয়েছে

মোঃ সবুর শেখ, উপজেলা প্রতিনিধি।০১লা মার্চ রবিবার, খুলনা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলার সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব এবং নিরাপদ খাদ্য কতৃপক্ষ ,খুলনা জেলা অফিসার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে ফুলতলা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানের সময় ফুলতলা গরুহাট এলাকায় অবস্থিত এইচ আর ফুডের সেমাই কারখানায় স্বাস্থ্য বিধি অমান্য করে সেমাই উৎপাদনের দায়ে দশহাজার (১০,০০০) টাকা জরিমানা এবং পাশ্ববর্তী টু স্টার ফুডের কাঁচা সেমাই খোলা আকাশের নিচে শুকাতে দেওয়ার অপরাধে সতর্কতা মূলক তিন হাজার (৩০০০) টাকা জরিমানা করা হয় এবং উভয় প্রতিষ্ঠানকে আগামীতে নিয়ম মেনে খাদ্য উৎপাদন করার জন্য নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে কর্মকর্তাবৃন্দ ফুলতলা বাজারের বিভিন্ন দোকান ও ফুটপাতের বিক্রেতাদের কাছ থেকে নিত্যপণ্যের বাজার দর যাচাই করেন। অভিযান পরিচালনা কালে গণমাধ্যম প্রেসক্লাব ও ফুলতলা উপজেলার স্বনামধন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অভিযান পর্যবেক্ষণ করেন। অভিযানের শেষপর্যায়ে কর্মকর্তারা জানান নিয়মিত বাজার দর মনিটরিং ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com