1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন তাপপ্রবাহে স্বস্তির আশা: এপ্রিলের শেষেই গ্রিডে যোগ হতে পারে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই ।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৩৫ বার দেখা হয়েছে

শাব্বির আহমদ,খুলনা জেলা প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সৈয়দ আহাদুজ্জামান নামে এক ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই বর্বরোচিত হামলার শিকার হন তিনি। এসময় তার সাথে থাকা নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার বিবরণ আহত সৈয়দ আহাদুজ্জামান কৈয়া বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক এবং একজন পরিচিত ছাত্রদল নেতা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘সৈয়দ এন্টারপ্রাইজ’ বন্ধ করে পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় তার অপর একটি দোকানের ক্যাশ থেকে সারাদিনের বিক্রির টাকা সংগ্রহ করেন। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত ও মৃতপ্রায় অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। দুর্বৃত্তরা তার নিকট থাকা নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, গলার স্বর্ণের চেইন এবং হাতের আংটি লুট করে নিয়ে পালিয়ে যায়। অভিযুক্তদের পরিচয়
প্রত্যক্ষদর্শী থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, হামলায় নেতৃত্ব দিয়েছে বিএনপির বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা হারুন। তার সাথে আরও অংশ নেয়:
যুবলীগ কর্মী মোতাহার
ফাহিম বিশ্বাস তরিক ও জনিসহ আরও বেশ কয়েকজন। স্থানীয়দের অভিযোগ, এই হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসা ও অবৈধ জমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত।
বর্তমান অবস্থা হামলার পর স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com