1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

সন্ধ্যায় ফের জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-২০তে আজ আবারো মাঠে নামছে দু’দল। মিরপুর শের ই বাংলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টি-২০ খেললেও কোনো জয় ছিল না টাইগারদের। অতপর প্রথম ম্যাচে জয়ের উদ্দেশ্যেই খেলতে নামে রাসেল ডমিঙ্গো শিষ্যরা। কিন্তু টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। স্টার্ক-হ্যাজলউডদের বোলিং তোপে মাত্র ১৩১ রানেই থেমেছে টাইগারদের ইনিংস।

কিন্তু এই অল্প রানই তুলতে পারেনি অজিরা। নাসুম-সাকিবদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে অজি ব্যাটসম্যানরা। ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৮ রানেই থামে তাদের ইনিংস।

প্রথম ম্যাচ জেতার পর জয়ের ধারা অব্যাহত রাখতেই চাইবেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এজন্য আজ অবশ্যই তাদের ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। কেননা প্রথম ম্যাচ ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি রাসেল টাইগাররা।

এছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদের আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।

সিরিজের পরের তিন ম্যাচ যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, জস ফিলিপ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com