1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়ার পর যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন, দলের হারের জন্য তার কাছে কোনো অজুহাত নেই। বোলারদের নৈপুণ্যেই ম্যাচ জিতেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, বাংলাদেশের বোলাররা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। যেকোনো দলের বিরুদ্ধে ১৩০ রান চেজ করা আমাদের জন্য কোনো বিষয় না। কিন্তু ১০ রানে ৩ উইকেট পড়ার পর আমাদের যে ধরনের ক্রিকেট খেলার প্রয়োজন ছিল তাই খেলেছে মিচেল মার্শ। আমিও চেষ্টা করেছি। কিন্তু ১০০ রান পার করাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে।

ম্যাথু ওয়েড আরও বলেন, আমরা জানতাম, আমাদের প্রচুর স্পিন বল খেলতে হবে। যদি আমাদের বোলাররা ১৩০ রানের মধ্যে আটকে রাখে তাহলে যে কোনোভাবেই আমরা জিতব। এ পরাজয়ের জন্য আমি কোনো অজুহাত দেব না।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com