1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। *বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬* শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বিশ্ব পরিবেশ দিবসে আমিনুল হক: খাল উদ্ধার ও ২৫ কোটি গাছ রোপণে পরিবেশ রক্ষার অঙ্গীকার দখলমুক্ত খালের দুই পাশে হবে ওয়াকওয়ে : আমিনুল হক শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ সাংবাদিকতা, মানবাধিকার ও রাজনীতিতে সক্রিয় মুখ: জামালপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শফিজল ইসলাম সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ ‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ যুবদলের কেন্দ্রীয় কমিটিতে এজিএস মামুন হোসেন ভূঁইয়া: দাউদকান্দির রাজনীতিতে নতুন উদ্দীপনা

সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

​মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকায় ২৮ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘পুশ-ইন’ করেছে বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল কার্যক্রম বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা এই ২৮ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়।​পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন:​পুরুষ: ১২ জন​ নারী: ১০ জন​ শিশু: ৬ জন।

​ঘটনার খবর পাওয়ার পরপরই বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুশ-ইন হওয়া ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) কাছাকাছি অবস্থানে শনাক্ত করে। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।
​এই ঘটনার পর সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।
​বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে পুশ-ইন হওয়া এই ব্যক্তিদের ফেরত পাঠানোর (পুশব্যাক) উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com