1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এক অসহায় পরিবারের কথা বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক ঈদের দিনে সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রীতিভোজ, ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি-মেঘনায় বিএনপির তিন কর্মসূচি বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের হরমুজ ইস্যুতে ফের উত্তেজনা: ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ছিনতাইয়ের টাকার চাপ, শেষবার স্ত্রীকে বার্তা দিয়ে আত্মহত্যা বিকাশকর্মীর বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা, কোরবানিতে ব্যস্ত সারাদেশ

এক অসহায় পরিবারের কথা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহীর ভদ্রা এলাকার রেল লাইন বস্তিতে থাকে , আল আমিন । আলামিনের বয়স যখন ৭ মাস তখন আলামিনের বাবা রাজশাহী থেকে পরিবার রেখে চলে যান নওগাঁ । আলামিনের বাবা পেশায় একজন রিকশা চালক ছিলেন । পরিবার ফেলে রেখে নওগাঁ গিয়ে বিয়ে করে , আরেক মেয়েকে । আর ফিরে আসে না । পরিবারের কোন খোজ খবর ও নেয় না আলামিনের বাবা । এভাবেই কাটতে থাকে দিন । চরম অভাব নিয়ে কোন রকম দিন কাটে আলামিনের মায়ের ।

আলামিনের দাদী রাজশাহী শহরে বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে যা সামান্য উপার্জন হয় , তাই নিয়েই কোন রকম ভাবে বেচে থাকার লড়াই করে টিকে থাকে । এভাবেই কাটতে থাকে দিন। এ যেন সিনেমার গল্পের মত মনে হচ্ছিল সব কিছুই। আলামিনের বয়স যখন ১ বছর ৩ মাস। তখন আলামিনের মা ও চলে যায় অন্যত্র। এই ছোট আলামিনের এখন কি হবে ????

দাদী এবার ছোট আলামিনকে সাথে নিয়ে তার পেশা ভিক্ষা করতে বেরিয়ে পরেন রাস্তায় , রাস্তায় । আলামিনের বাবা চলে গেল নওগাঁ , সেখানে যেয়ে বিয়ে করে আর ফিরলো না । কিছুদিন পর আলামিনের মা ও চলে গেল । তাহলে এবার কে দায়িত্ব নিবে ?? যে শিশু হেসে , খেলে , বাবা মায়ের আদর, সেন্হে বড় হবার কথা । সেই আলামিনের এ কেমন করুন পরিনতি ??? দাদা কোলে করে , রাস্তায় , রাস্তায় ভিক্ষা করে , সামান্য কিছু অর্থ দিয়ে , কোন রকমে দিন যায় । আলামিনের দাদীর। দাদীই কাছেই থাকে ছোট আলামিন । এভাবেই দিন, মাস, বছর কেটে যাচ্ছে ।

রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায় দাদীর সাথে রাস্তায় বসে ,পুরাতন কাগজে ক, খ, গ, ঘ । লিখছিলো আলামিন । কথা হলো আলামিনের দাদীর সাথে , আলামিনের সাথে । আলামিনের খুব ইচ্ছা পড়াশোনা করে জীবনে অনেক বড় হবে । কিন্তু কে নিবে আলামিনের দায়িত্ব ??? যেখানে দুই বেলা ঠিক মতো ভাতের নিশ্চয়তা নেই। সেখানে পড়াশোনা করা , স্কুলে যাওয়া তো স্বপ্নের মত। এভাবেই মুকুলেই ঝড়ে পরে আলামিনের মতো শিশুরা । দাদী আর আগের মতো চলতে পারে না অভাব, অনাটনে , শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা , রোগ ব্যধি বাসা বেধেছে শরীরে । চিকিৎসা করা , ঔষধ কেনার মতো সামর্থ্য নেই। তাই সমাজের বিত্তবান, সহৃদয় মানুষ এই অসহায় পরিবারকে কিছু সহযোগীতা করেন , তাহলে কিছুটা উপকৃত হতো এই পরিবার টা । একটু হাসি ফুটতো এতিম , অসহায় ছোট বাচ্চা আলামিনের মুখে । বিকাশ নাম্বার ০১৭৩২৪২৬২৮৬

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com