1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
এক অসহায় পরিবারের কথা বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক ঈদের দিনে সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রীতিভোজ, ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি-মেঘনায় বিএনপির তিন কর্মসূচি বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের হরমুজ ইস্যুতে ফের উত্তেজনা: ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ছিনতাইয়ের টাকার চাপ, শেষবার স্ত্রীকে বার্তা দিয়ে আত্মহত্যা বিকাশকর্মীর বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা, কোরবানিতে ব্যস্ত সারাদেশ

ঈদের দিনে সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রীতিভোজ, ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক  : সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের সম্মানে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর নিজের পুরোনো ও স্মৃতিবিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। সেনানিবাসের শৃঙ্খলাবোধ, সহযোদ্ধাসুলভ সম্পর্ক এবং সেনা সদস্যদের আন্তরিকতা তার কাছে বিশেষভাবে স্মরণীয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং দুর্যোগসহ যেকোনো জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্য জাতির জন্য গর্বের বিষয়।
তারেক রহমান আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেনাবাহিনীর সদস্যরা একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।
প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।
কর্মসূচির শেষাংশে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে জোহরের নামাজ আদায় করেন।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ঈদের দিনে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে উৎসাহ, অনুপ্রেরণা ও গৌরবের সঞ্চার করেছে। এতে তাদের পেশাগত অঙ্গীকার ও দেশসেবার প্রেরণা আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এবং ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com