1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
এক অসহায় পরিবারের কথা বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক ঈদের দিনে সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রীতিভোজ, ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি-মেঘনায় বিএনপির তিন কর্মসূচি বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের হরমুজ ইস্যুতে ফের উত্তেজনা: ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ছিনতাইয়ের টাকার চাপ, শেষবার স্ত্রীকে বার্তা দিয়ে আত্মহত্যা বিকাশকর্মীর বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা, কোরবানিতে ব্যস্ত সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি-মেঘনায় বিএনপির তিন কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল, দাউদকান্দি, কুমিল্লা :  বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি ও মেঘনায় ধারাবাহিক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।
আগামী ৩০ মে সকাল ১০টা ৩০ মিনিটে মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টায় দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদনগর এম. এ. জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এছাড়া ৩১ মে বিকাল ৩টায় দাউদকান্দি পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রিফাত পার্ক প্রাঙ্গণে আরেকটি কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানগুলোতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানগুলো প্রাণবন্ত, সার্থক ও সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com