1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা জেলা পুলিশের মাসিক সভায় দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারী ও এসআই রবিউলের বিশেষ সম্মাননা শনির আখড়ায় কোরবানির হাটে জনদুর্ভোগ চরমে: নীরব প্রশাসন, ক্ষুব্ধ এলাকাবাসী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর শিশু নির্যাতন ও ধর্ষণ বেড়ে যাওয়া ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল: মির্জা ফখরুল ব্রাইট স্কুলে শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ক্ষোভ: ‘মানসিক নির্যাতনের সংস্কৃতি’ বন্ধে কঠোর ব্যবস্থা দাবি ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নজরদারি, নতুন অনুমতি ব্যবস্থা চালু করলো ইরান ট্রাম্পের নতুন মন্তব্য: ‘ইসরায়েলে নির্বাচন করলে জিতব প্রধানমন্ত্রী পদ’ ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের টানা ১৬ দিনের অবকাশ ঈদযাত্রার আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

শিশু নির্যাতন ও ধর্ষণ বেড়ে যাওয়া ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : দেশে বাড়তে থাকা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাকে ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়, দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের পতনের কারণেই এমন অপরাধ বাড়ছে।
তিনি বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ দিয়ে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সমাজের সব শ্রেণির মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, শিশুদের মানবিকতা, দায়িত্ববোধ এবং নারীর প্রতি সম্মান শেখাতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com