1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শনির আখড়ায় কোরবানির হাটে জনদুর্ভোগ চরমে: নীরব প্রশাসন, ক্ষুব্ধ এলাকাবাসী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর শিশু নির্যাতন ও ধর্ষণ বেড়ে যাওয়া ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল: মির্জা ফখরুল ব্রাইট স্কুলে শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ক্ষোভ: ‘মানসিক নির্যাতনের সংস্কৃতি’ বন্ধে কঠোর ব্যবস্থা দাবি ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নজরদারি, নতুন অনুমতি ব্যবস্থা চালু করলো ইরান ট্রাম্পের নতুন মন্তব্য: ‘ইসরায়েলে নির্বাচন করলে জিতব প্রধানমন্ত্রী পদ’ ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের টানা ১৬ দিনের অবকাশ ঈদযাত্রার আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা খামেনিকে সরিয়ে ইরানে নতুন নেতৃত্ব বসানোর গোপন পরিকল্পনা, আলোচনায় ছিল আহমাদিনেজাদের নাম

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের টানা ১৬ দিনের অবকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাস শেষে কার্যকর হচ্ছে এ ছুটি।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও এর আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বৃহস্পতিবারই অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।
এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শেষে ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন থেকে পুনরায় শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।
ফলে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের ছুটি পাচ্ছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হচ্ছে। ২২ মে থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। এতে মাদরাসা শিক্ষার্থীরা মোট ২৩ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com