1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তীব্র ঝড়ে গুলশানে মাইক্রোবাসের ওপর গাছের ডাল, আটকা ৫ জনকে উদ্ধার করলো ট্রাফিক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ —পুলিশ সংস্কার, সাইবার নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ সহযোগিতার প্রত্যয় *গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ* সৌদিতে ৮ হাজার সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান: রয়টার্স ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: আলজাজিরাকে এলমাসরি বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা ০৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযান টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ চট্টগ্রামে সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ কারিনা কায়সারের দাফন সম্পন্ন, শোকাহত পরিবার ও ভক্তরা

তীব্র ঝড়ে গুলশানে মাইক্রোবাসের ওপর গাছের ডাল, আটকা ৫ জনকে উদ্ধার করলো ট্রাফিক পুলিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশান এলাকায় তীব্র ঝড়ের মধ্যে একটি মাইক্রোবাসের ওপর গাছের বড় ডাল ভেঙে পড়ে আটকা পড়েন চার সাংবাদিক ও এক চালক। পরে ট্রাফিক পুলিশের দ্রুত তৎপরতায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
সোমবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গুলশান-১ চত্বরের দক্ষিণ সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলশান ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, ডিউটিরত অবস্থায় আকস্মিক ঝড় শুরু হলে একটি মাইক্রোবাসের ওপর বড় আকারের গাছের ডাল ভেঙে পড়ে। এতে গাড়িটি সম্পূর্ণভাবে আটকে যায়। একই সঙ্গে হাইভোল্টেজ বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কে পড়ে জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়।
তিনি আরও জানান, দায়িত্বে থাকা ট্রাফিক সদস্য ও সার্জেন্ট ওয়াদুদ দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রথমে ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর সংশ্লিষ্ট কর্মীদের খবর দেওয়া হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগের ঝুঁকি মোকাবিলায় ডেসকো-কে অবহিত করা হয়।
পরে অনেক চেষ্টার পর মাইক্রোবাসটির দরজা খুলে ভেতরে আটকে থাকা চার সাংবাদিক ও চালককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি। ঝড় ও চারপাশের পরিস্থিতিতে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
উদ্ধার হওয়া সাংবাদিকরা ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক সহায়তার প্রশংসা করে বলেন, দ্রুত পুলিশ ঘটনাস্থলে না পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারতো।
এদিকে ঝড়-বৃষ্টির কারণে সড়কের একাধিক লেন ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিএনসিসি ও ডেসকোর সহযোগিতায় অল্প সময়ের মধ্যে সড়ক আংশিক সচল করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি পুলিশ কন্ট্রোল রুম ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com