1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তীব্র ঝড়ে গুলশানে মাইক্রোবাসের ওপর গাছের ডাল, আটকা ৫ জনকে উদ্ধার করলো ট্রাফিক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ —পুলিশ সংস্কার, সাইবার নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ সহযোগিতার প্রত্যয় *গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ* সৌদিতে ৮ হাজার সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান: রয়টার্স ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: আলজাজিরাকে এলমাসরি বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা ০৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযান টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ চট্টগ্রামে সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ কারিনা কায়সারের দাফন সম্পন্ন, শোকাহত পরিবার ও ভক্তরা

বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে আগামীকাল থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
এদিকে, সৌদি আরবেও ইতোমধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।
সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশও একই তারিখে ঈদ উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com