1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তীব্র ঝড়ে গুলশানে মাইক্রোবাসের ওপর গাছের ডাল, আটকা ৫ জনকে উদ্ধার করলো ট্রাফিক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ —পুলিশ সংস্কার, সাইবার নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ সহযোগিতার প্রত্যয় *গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ* সৌদিতে ৮ হাজার সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান: রয়টার্স ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: আলজাজিরাকে এলমাসরি বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা ০৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযান টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ চট্টগ্রামে সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ কারিনা কায়সারের দাফন সম্পন্ন, শোকাহত পরিবার ও ভক্তরা

কারিনা কায়সারের দাফন সম্পন্ন, শোকাহত পরিবার ও ভক্তরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ-এর মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানাবাড়ির আঙিনায় জানাজা শেষে দাফন করা হয়। এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকার বাসা থেকে তার মরদেহ গজারিয়ায় নেওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দা ও ভক্তরা শেষ বিদায়ে অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। অবস্থার অবনতি হলে গত সোমবার (১১ মে) রাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত ৮ মে রাত থেকে তিনি দেশে লাইফ সাপোর্টে ছিলেন। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। অবশেষে গত ১৫ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
কারিনা কায়সারের মৃত্যুতে শোবিজ অঙ্গন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com