1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

কবর পর্যন্ত একসঙ্গে থাকতে চান সানী-মৌসুমী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অভিনেতা ওমর সানী ও অভিনেত্রী মৌসুমীর দাম্পত্য জীবনের ২৬ বছর পূর্ণ হলো আজ সোমবার। তাই দুই তারকার ভক্তরা নিজেদের ফেসবুক ফ্যানক্লাবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

মহামারি করোনার কারণে তেমন কোনো বড় আয়োজন না রাখলেও সানী-মৌসুমী ঘরোয়াভাবে উদযাপন করছেন দিনটি। কেক কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দোয়া চেয়েছেন এই দম্পতি। তারা জানিয়েছেন, জীবনের অন্তিম মুহূর্ত কবর পর্যন্ত এমন সুখের জীবন পার করতে চান।

এক সময়কার আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সানী ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌, ২৬ বছর পার করলাম। আপনাদের দোয়াতে পরিবার পরিজন, বন্ধুবান্ধব, ফিল্ম ক্লাব, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, চলচ্চিত্রবান্ধব সবাইকে নিয়ে যেন চলতে পারি। তার চেয়ে বড় আমাদের ভক্ত; আপনাদের দোয়াতে বাকি জীবন যেন কবর পর্যন্ত যেতে পারি, দোয়া করবেন।’

১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। তবে কাউকে না জানিয়ে বিয়ে করায় পাঁচ মাস পর ২ আগস্ট তারা আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। ওই হিসেবে তাদের ২৬তম বার্ষিকী আজ সোমবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com