ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি।২রা মে শনিবার ২০২৬ইং খুলনা : গত ৩০শে এপ্রিল বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার গাড়াখোলা(বকুল তলা) এলাকায় এক নেক্কারজনক শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়,গাড়াখোলা(বকুল তলা) এলাকার জনৈক মুদি দোকানদারের স্ত্রী এক সন্তানের জননী তার নিজের ঘরে বাচ্চা মেয়ে নিয়ে ঘুমিয়ে ছিলেন তখন হঠাৎ ঝড় বৃষ্টি হয় এবং বিদ্যুৎ চলে যায়।রাত্র তখন ১১:০০ বাজে কিন্তু স্বামী বাড়িতে না আসায় দরজার ছিটকিনি না লাগিয়ে ভেতর থেকে সামান্য ঠেকা দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েন। তখন সুযোগ বুঝে পাশের বাড়ির প্রতিবেশী মোঃ আনিচুর রহমান (৩২) , পিতা -মোঃ আসলাম মোল্লা গৃহবধূর ঘরে ঢুকে বিছানায় ঘুমন্ত অবস্থায় শরীরের বিভিন্ন স্থানে হাত দিলে ঘুম ভেঙ্গে গৃহবধূর সাথে আসামির ধস্তাধস্তি হয় এবং তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন সহ আশেপাশের লোকজনের সহায়তায় আসামিকে ধৃত করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে ভূক্তভোগীর স্বামী বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেন। রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানা কতৃক উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আসামিকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে বিচারের জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।