1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা

দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

দাউদকান্দি, কুমিল্লা প্রতিনিধি : দাউদকান্দি উপজেলা-তে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধ দমনে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা পৌনে ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় দাউদকান্দি মডেল থানার ওসি এম এ বারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন। বক্তারা এলাকায় মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি-ছিনতাইসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও নাছরীন আক্তার সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।
ওসি এম এ বারী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নে সক্রিয় হয়েছেন। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি সতর্ক করেন। এছাড়া গৌরীপুর হাইওয়ে সড়কের পাশের দোকান রাত ১০টার পর খোলা রাখা যাবে না বলে নির্দেশনা দেন। সড়কে সিএনজি ও অটোরিকশার শৃঙ্খলা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি।
সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একাধিক সুপারিশ গৃহীত হয় এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com