1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া বিশেষ প্রতিনিধিঃ বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ ও শুভ নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম-এর সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নাগরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

“নববর্ষের একতান, গণতন্ত্রের জয়গান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ণিল পোশাক, মুখোশ, ফেস্টুন ও লোকজ বাদ্যযন্ত্রে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ইউএনও মো.এরফান উদ্দিন বলেন, “পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক। নতুন বছর নাগরপুরবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।”

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলেন। এভাবেই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নাগরপুরে পহেলা বৈশাখের কর্মসূচি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com