1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা দিয়েছে, ‘শত্রুদের সঙ্গে সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া অন্য সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক সংস্থা আইএমওতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আলি মৌসাভি এ কথা জানিয়েছেন। তবে তিনি বলেন, যেসব জাহাজ ইরানের শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট নয়, সেগুলোকে নিরাপদে চলাচলের জন্য তেহরানের সঙ্গে আগাম সমন্বয় করতে হবে।
এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী “পূর্ণভাবে ও কোনো হুমকি ছাড়াই” খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এর জবাবে ইরান জানায়, প্রণালী পুরোপুরি বন্ধ নয়; তবে ‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
আলি মৌসাভি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত তেহরান। তার ভাষ্য, কূটনীতিই এখনো ইরানের অগ্রাধিকার, কিন্তু তার জন্য আগে সব ধরনের হামলা বন্ধ এবং পারস্পরিক আস্থা পুনর্গঠন জরুরি। বর্তমান সংকটের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকেই দায়ী করেন।
হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনায় এ রুটে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com