1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : দখলদার ইসরায়েলের বন্দর নগরী হাইফার প্রধান তেল শোধনাগারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ মার্চ) পরিচালিত এই হামলায় শোধনাগারে আগুন ধরে যায় এবং ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় অন্তত একজন সামান্য আহত হয়েছেন। তবে দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, তেল পরিশোধনাগারে হামলা হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে এবং বাকি এলাকাগুলোতেও দ্রুত সংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে।
এর আগে বুধবার ইসরায়েল ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালায়। এর পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্য ও ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা শুরু করেছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাইফার তেল শোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে।
সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com