1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার দেখা হয়েছে

শহীদদের মাগফেরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত
নিজস্ব প্রতিবেদক :
জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় রংপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রংপুর জেলা জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এই আয়োজন করে রংপুরের জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারবৃন্দ।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে আন্দোলনে আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি, রংপুর বিভাগের সভাপতি এবং জুলাই মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মোঃ আনারুল ইসলাম জীবন খান। এছাড়া শহীদ সাজ্জাদ হোসেনের মা ময়না, শহীদ মোঃ তাহির জামান প্রিয়-এর মা কলি আন্টি এবং শহীদ মিরাজুল ইসলাম মিরাজ-এর স্ত্রী নাজমিনসহ শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে আন্দোলনে আহত বহু জুলাই যোদ্ধাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মোঃ মাহমুদুল হাসান মিয়া, মোঃ সাকিব হোসেন, মোঃ আমির হামজা, মোঃ ওমর ফারুক আকাশ, মোঃ রাকিবুল ইসলাম মিরাজ, মোঃ মিন্টু ইসলাম, মোঃ প্রিন্স আহমেদ পলাশ, মাহমুদুল হাসান, মোঃ মুরাদ হাসান, মোঃ সীমান্ত, মোঃ মোস্তাফিজুর রহমান এবং মোঃ মাহাদি হাসান।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। তাদের স্মৃতি সংরক্ষণ এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারা।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শহীদদের আত্মার শান্তি এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com