1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত

ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিএফডিএসের ইফতার ও দোয়া মাহফিল, স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দেশের অন্যতম ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স (বিএফডিএস)।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন করা হয়। সংগঠনের সভাপতি ডা. রকিবুল হোসেন রুমি বলেন, দেশের ডেন্টাল চিকিৎসা এখন এতটাই আধুনিক হয়েছে যে এ সংক্রান্ত চিকিৎসার জন্য রোগীদের আর বিদেশে যেতে হয় না।
সংগঠনের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, বিএফডিএস মাত্র আট বছরের পথচলায় পেশাজীবীদের জন্য নানা ধরনের গুরুত্বপূর্ণ আয়োজন করেছে, যা এই খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ‘নিরাময়-৩’ ম্যাগাজিন দেশের মানুষের মুখের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে একটি ব্যতিক্রমধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত তিন শতাধিক ডেন্টাল চিকিৎসককে মুগ্ধ করে।
ইফতার শেষে অমুসলিম পরিবার থেকে ইসলাম গ্রহণ করা পাঁচজন কোরআনের হাফেজকে বিশেষ ঈদ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com