1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি : দেশব্যাপী জামায়াত-শিবিরের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে রাজপথ কাঁপিয়েছে বন্দর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নগরীর ১২ নম্বর পোর্ট কলোনী একাডেমি গেইট এলাকায় আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিকাল ৫টায় ১২ নম্বর পোর্ট কলোনী একাডেমি গেইট থেকে শুরু হওয়া বিশাল এই বিক্ষোভ মিছিলটি পোর্ট কলোনী, ইস্ট কলোনী ও পূর্ব কলোনীসহ গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলটি বন্দর নতুন মার্কেট প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক জনাব মিফতাহ উদ্দিন শিকদার টিটু। তিনি তার বক্তব্যে বলেন, “দেশব্যাপী জামায়াত-শিবিরের সৃষ্ট অস্থিরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আজ রাজপথে নেমেছি। জনগণের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আমরা যেকোনো মূল্যে এই নৈরাজ্যের প্রতিবাদ চালিয়ে যাব।”

সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন সাজু। তিনি বলেন, “গণতন্ত্রবিরোধী শক্তি জামায়াত-শিবিরের কোনো অপতৎপরতা চট্টগ্রামবাসী মেনে নেবে না।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসাইন চৌধুরী বাবলু ও মোখলেসুর রহমান জাহিদ, বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সভাপতি শাহদাত হোসেন, সহ-সভাপতি রিয়াজুল হাসান রাশেদ বাবুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাদের নিরলস পরিশ্রম এবং সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংগঠনিক শক্তির প্রদর্শনী ছিল আজকের মিছিলে লক্ষ্যণীয়। আয়োজকদের দাবি, আজকের এই কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামের রাজপথে এক শক্তিশালী বার্তা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com