1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

চাঁদা না পেয়ে বরেন্দ্র প্রেসক্লাবে তাণ্ডব: উত্তাল রাজশাহী, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী : শান্ত শহর রাজশাহীর শিরোইল কাঁচা বাজার এলাকা হঠাৎই রণক্ষেত্রে পরিণত হয় গত শনিবার (৭ মার্চ) রাত ৮টায়। যখন কলম সৈনিকদের আড্ডায় মুখরিত হওয়ার কথা বরেন্দ্র প্রেসক্লাব, ঠিক তখনই একদল সশস্ত্র সন্ত্রাসী সেখানে চালায় নারকীয় তাণ্ডব। মূলত ৪ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করেই এই সশস্ত্র হামলার শিকার হয়েছেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক বিশাল মানববন্ধনের ডাক দেয় সাংবাদিক সমাজ।

ভয়াল সেই রাতের চিত্র:
জানা গেছে, নুরে ইসলাম মিলন ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে ক্লাব পরিচালনার নামে চাঁদা দাবি করে আসছিল। শনিবার রাতে তারা দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে ক্লাবে ঢুকে পড়ে। প্রধান অভিযুক্ত মিলন সভাপতির মাথায় পিস্তল ঠেকিয়ে ত্রাস সৃষ্টি করে। একপর্যায়ে সন্ত্রাসী সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাত করতে চাইলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয়, যা সারাতে হাসপাতালে দিতে হয়েছে ১৩টি সেলাই। তিনি বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

রাজপথে গর্জে উঠলেন সাংবাদিক নেতারা:
রোববারের মানববন্ধনে বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রহমত উল্লাহর সঞ্চালনায় বক্তারা সাফ জানিয়ে দেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপদেষ্টা ও দেশ টিভির প্রতিনিধি কাজী শাহেদ, সাবেক সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো আমজাদ হোসেন শিমুল। এছাড়াও উপস্থিত ছিলেন রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রাব্বানী, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টনি এবং দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন।

সংহতি ও কঠোর হুঁশিয়ারি:
মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন প্রেসক্লাবের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, সদস্য শাহিন সাগর ও সাকিবুল ইসলাম স্বাধীন। আরও বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল, বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত উল্লাহ শুভ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা তারানা আক্তার জিনিয়া। এছাড়াও ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর। উপস্থিত ছিলেন আইএইচটি শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ কমেনি, তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রতন আলী এবং স্বেচ্ছাসেবক দলের শান্ত ইসলাম।

আইনি পদক্ষেপ:
এই হামলার ঘটনায় সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মিশাল, সাইদ আলী, ইব্রাহিম ও রেন্টুসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: কুমিল্লা-চ-৫১-০০২৮) জব্দ করেছে। জড়িতদের গ্রেপ্তারে বর্তমানে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com