1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ডিবি পুলিশের বিরুদ্ধে ৮ কোটি টাকা লুটের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক এক কর্মকর্তাসহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকা ডাকাতির অভিযোগ এনে বিচার দাবি করেছেন এক ব্যবসায়ী।
রোববার রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোহাম্মদ ফখরুলীন অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ নভেম্বর রাতে ডিবি পুলিশের পরিচয়ে একটি দল তার রাজধানীর বাসায় প্রবেশ করে তল্লাশির নামে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ব্যবসায়িক নথিপত্র নিয়ে যায়।
তার দাবি, অভিযুক্তদের নেতৃত্বে থাকা তৎকালীন ডিবির সহকারী পুলিশ কমিশনার (এসি) তারেক সেকান্দারসহ সদস্যরা অপহরণ সংক্রান্ত অভিযোগের কথা বলে বাসায় ঢুকে কয়েকদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রায় ৩ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা ও অতিরিক্ত নগদ অর্থ জোরপূর্বক নিয়ে যান।
ঘটনার পর বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে তিনি ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দ্রুত নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং লুট হওয়া অর্থ উদ্ধারে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।
রাষ্ট্রবিজ্ঞানী ও বিশ্লেষকদের মতে, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে; ফলে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com