1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ

নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল :
নারীদের পিছিয়ে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়—এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নারী সমাজকে বাদ দিয়ে উন্নয়ন কেবল মুখের বুলি হয়ে থাকে, বাস্তব অগ্রগতি আসে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে—নারী-পুরুষ সমান অংশগ্রহণের মাধ্যমেই একটি আধুনিক, গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। কিন্তু বর্তমান শাসনব্যবস্থায় নারীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ সময় সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল আইডি হ্যাক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, রাজনৈতিক ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা হিসেবেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।
তারেক রহমান বলেন, বিরোধী কণ্ঠ দমন ও বিভ্রান্তি তৈরির রাজনীতি দেশের গণতন্ত্রকে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি জনগণকে এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
জনসভায় তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com