1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা): ধানের শীষে ভোটের ডাক, ঘরে ঘরে গণসংযোগে বিএনপি নেতৃবৃন্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬ ষষ্ঠ দিনে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন ১০ নং মারুকা ইউনিয়নের প্রতিটি গ্রামে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগকালে ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। এই আসনের উন্নয়ন, মানুষের ন্যায়বিচার ও রাজনৈতিক মর্যাদা নিশ্চিত করতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনই যোগ্য প্রার্থী।”
তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, “১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই সবাই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়—ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে নিজের ভোট নিজেই বুঝে নিতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা ভিপি সাহাবুদ্দিন, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক রোমান খন্দকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগ কর্মসূচিকে ঘিরে ১০ নং মারুকা ইউনিয়নের সর্বত্র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে এবং কুমিল্লা–১ আসনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com