1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট দিন গনসংযোগে মিন্টু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:-
ফেনী-৩(দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এই জন্য এলাকাবাসির সহযোগিতা চাই। আজ সকালে দাগনভুঁইয়া উপজেলার আজিজফাজিলপুর গ্রামের ফেনী-মাইজদী সড়কে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী গনসংযোগকালে এলাকাবাসির উদ্দেশ্যে আবদুল আউয়াল মিন্টু একথা বলেন। তিনি বলেন, অতীতে আমার পিতা, ভাইদের নির্বাচনে আপনাদের সহযোগিতা পেয়েছি। আমি জীবনে কোনদিন নির্বাচন করিনি, এই প্রথম নির্বাচন করছি, যদি আমাকে দোয়া, ভোট ও সহযোগিতা করেন, তাহলে শেষ জীবনে আপনাদের সঙ্গে থাকবো এবং বাকি জীবন এলাকার উন্নয়নে সময় দেব।

গনসংযোগের একাধিক অনুষ্ঠানে তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, আগে নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে হবে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর এলাকার মানুষের প্রতি নজর দিতে। কৃষকদের বন্ধু উল্লেখ করে মিন্টু বলেন, কৃষকরা হচ্ছে আমাদের প্রাণ। তাদেরকে সহযোগিতা করতে আমি বদ্ধপরিকর। বাধেঁর গড়া এলাকায় ভোটারদের উদ্দেশ্যে বিএনপির ভাইসচেয়ারম্যান বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন ধরণের শঙ্কা নেই, শান্তিপূর্নভাবে গণসংযোগ অব্যাহত রাখছি। এমপি নির্বাচিত হলে দাগভুঁইয়া-সোনাগাজীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা জানান তিনি। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্রবাজদেরকে প্রতিহত করবেন। একটি মডল আসন উপহার দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। গণসংযোগকালে দাগনভুঁইয়া উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর গ্রামের কাজীরপুল নামক স্থানের বক্সআলী সওদাগর বাড়ির সামনে আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিকের সঙ্গে সাক্ষাত হয়। এই সময় মিন্টু ফখরুদ্দিন মানিককে জড়িয়ে ভাই ভাই সম্বেধন করে পরস্পর পরস্পরকে সহযোগিতার আশ্বাস দেন তারা। প্রায় রামনগর ও সিন্দুরপুর ইউনিয়নের ২০টি স্থানে গনসংযোগ করেন আবদুল আউয়াল মিন্টু। এসময় উপস্থিত ছিলেন দাগনভুঁইয়া উপজেলা বিএনপির সভাপতি মো.আকবর হোসেন, থানা যুবদলের সভাপতি কবির আহম্মেদ ডিপলু, দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাংবাদিক ও আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সম্বয়নক ছলিম উল্লাহ মেজবাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com