1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

নায়ক ফারুক ৪ মাস ধরে আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ ৪ মাস ধরে আইসিইউতে রয়েছেন। কিডনি ও মস্তিষ্কজনিত জটিলতা ছাড়াও তার রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। সেখানেই গত চার মাস ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি (আইসিইউ) রয়েছেন এই অভিনেতা।

জানা গেছে, তার বর্তমান অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। এ ব্যাপারে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে বলেন, ‘অবস্থা এখন কিছুটা ভালো, তবে এখনো আইসিইউতে রাখা হয়েছেন। ফারুকের চিকিৎসা প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। তাই ধীরে ধীরেই তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন।’ তিনি স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসা চলছে বর্ষীয়ান এই অভিনেতার। তিনি নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কেও সংক্রমণ পাওয়া যায়। পরে গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ফারুক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com