1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারের ২০তম মৃত্যুবার্ষিকী দাউদকান্দি–মেঘনা–তিতাসের গণমানুষের নেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : কুমিল্লা | ২০ জানুয়ারি
কুমিল্লা জেলার বৃহত্তর দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলার রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল নাম—সাবেক গণপরিষদ সদস্য, পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, সৎ ও ন্যায়পরায়ণ গণমানুষের নেতা মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার-এর ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে সর্বস্তরের মানুষ।
রাজনীতিতে আপসহীন সততা, প্রশাসনে দক্ষতা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস সংগ্রামের জন্য মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার আজও দাউদকান্দি–মেঘনা–তিতাস অঞ্চলের মানুষের হৃদয়ে অমলিন। মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগঠক হিসেবে তাঁর সাহসী ভূমিকা এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশ গঠনে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
গণপরিষদ থেকে জাতীয় সংসদ—প্রতিটি পর্বেই তিনি ছিলেন মানুষের আস্থার প্রতীক। উন্নয়ন, শিক্ষা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে তাঁর স্পষ্ট অবস্থান এবং দুর্নীতিবিরোধী দৃঢ়তা রাজনৈতিক অঙ্গনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই দিনে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও স্মরণানুষ্ঠানে অংশ নিচ্ছেন। আমরা সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি—মহান আল্লাহ যেন মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com