1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

ট্রফি নিয়ে দেশে ফিরেছে টাইগাররা

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একমাত্র টেস্ট ম্যাচের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশে। পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ টাইগাররা জিতে নেয় ২-১ ব্যবধানে। হ্যাট্রিক জয়ের মধুর স্মৃতি নিয়ে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছে টাইগাররা।

বুধবার হারারে থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। প্রথমে জিম্বাবুয়ের ডমিস্টিক ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ পৌঁছায়। দুই ঘণ্টার ওই ভ্রমণ শেষে ৪ ঘণ্টার বিরতি নেয়। এরপর কাতার এয়ারওয়েজে করে জোহানসবার্গ থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা করে টাইগাররা। বুধবার মধ্যরাতে দোহায় পৌঁছায়। আবার কয়েক ঘণ্টা বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে টিম বাংলাদেশ।

এদিকে ক্রিকেটাররা দেশে ফিরে এসেও নিজ পরিবারের কাছে যেতে পারবে না। কারণ দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। আগামী ৩ আগস্ট মিরপুর শেরে-ই-বাংলায় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে লক্ষ্যে দেশে ফিরেই জাতীয় দলের বহর সরাসরি বিমানবন্দর থেকে চলে যাবে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জৈব সুরক্ষা বলয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com