1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সন্ত্রাসবাদের মূলোৎপাটন পর্যন্ত লড়বে ইরান ও সিরিয়া: আসাদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানকে তার দেশের ‘প্রধান সহযোগী’ উল্লেখ করে বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মূলোৎপাটন পর্যন্ত দু’দেশ যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

সিরিয়া সফররত ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ-বাকের কলিবফ বুধবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান সত্যিকার অর্থে সিরীয় জনগণের পাশে দাঁড়িয়েছে এবং সর্বাত্মক সহযোগিতা দিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দু’দেশের যৌথ যুদ্ধ ইতিবাচক ফল দিয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত এ যুদ্ধ চলবে।

সাক্ষাতে ইরানের সংসদ স্পিকার তার দেশের পাশাপাশি সিরিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, এসব নির্বাচনে ইরান ও সিরিয়ার জনগণ প্রমাণ করেছে, চাপ প্রয়োগ করে তাদেরকে কাবু করা যাবে না। দুই দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিশ্বের কোনো শক্তিই সফলতা লাভ করতে পারবে না।

সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট ও ইরানের পার্লামেন্ট স্পিকার দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

মোহাম্মাদ-বাকের কলিবফ ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছান। তেহরান ও দামেস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করা হচ্ছে তার এ সফরের অন্যতম লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com