1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকা, ২৫ মার্চ — জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সর্বসম্মতভাবে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দিতে সরকার জাতীয় সংসদের আগামী অধিবেশনেই আইন পাস করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার সচিবালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় সরকার তাদের প্রতি কৃতজ্ঞ। স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে প্রতি মাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে, যা ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে দেওয়া হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলছে।
আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক এ সুবিধা পাবেন।
সংস্কার উদ্যোগের অংশ হিসেবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা বাতিল এবং প্রধানমন্ত্রীর ভিআইপি প্রটোকল বহর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যখাতে উন্নয়নের লক্ষ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী। এছাড়া সবার জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও জানান, পোশাক শ্রমিকদের বেতন-বোনাসে ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় এবার শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং দাম বাড়ানোর পরিকল্পনাও নেই বলে আশ্বস্ত করেন তিনি।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর পাশাপাশি বড় বিমানবন্দরগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এছাড়া ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে ইরানে আটকে পড়া ৪০০-এর বেশি প্রবাসীকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com