1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

টঙ্গীবাড়ীতে বেপরোয়া মোটরসাইকেলের চাপায় আলু ব্যবসায়ী নিহত, চালক আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার দেখা হয়েছে

বেপারী মোহাম্মদ তিতুমীর (মুন্সিগঞ্জ প্রতিনিধি) : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে দ্রুতগতির ও বেপরোয়া মোটরসাইকেলের চাপায় ফজল শেখ (৭০) নামে এক বৃদ্ধ আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার নূর কোল্ড স্টোরেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফজল শেখ মুন্সিগঞ্জ সদর উপজেলার রামসিং গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে সকাল থেকেই ফজল শেখ টঙ্গীবাড়ী উপজেলার নূর কোল্ড স্টোরেজে অবস্থান করছিলেন। দুপুরে তিনি হিমাগারের সামনের সড়ক পার হয়ে পাশের একটি দোকানে চা পান শেষে ফেরার সময় টঙ্গীবাড়ী বাজার থেকে দিঘিরপাড়গামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন।
খবর পেয়ে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক মোটরসাইকেল চালক মো. আব্দুল্লাহ মোল্লা (১৮) কে আটক করে। তিনি উপজেলার দিঘিরপাড় গ্রামের আনোয়ার মোল্লার ছেলে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ না করলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।
এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com