1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

নির্ধারিত সময়ের আগেই কেপিএম থেকে বিএসও’র মাধ্যমে ইসিতে গেল ৯১৪ মেট্রিক টন কাগজ বাজার মূল্য ১১ কোটি টাকার বেশি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোসহ নির্বাচন সংশ্লিষ্ট কাজের জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে নির্ধারিত সময়ের আগেই ৯১৪ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে।
বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও)-এর চাহিদাপত্র অনুযায়ী চলতি অর্থবছরে কেপিএম এই কাগজ উৎপাদন ও সরবরাহ করে। কাগজগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১ টাকা। বিএসও’র মাধ্যমে এসব কাগজ নির্বাচন কমিশনে সরবরাহ করা হয়েছে, যা ব্যালট পেপার ছাপানোসহ অন্যান্য নির্বাচনী কাজে ব্যবহার করা হবে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় কেপিএম-এর বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ।
তিনি বলেন, “২০২৫–২০২৬ অর্থবছরে সাড়ে ৩ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন বিএসও’র মাধ্যমে কেপিএম থেকে ব্রাউন, সবুজ ও গোলাপি রঙের কাগজের চাহিদাপত্র দেয়। ১৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে কাগজ সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হলেও আমরা ১১ জানুয়ারির মধ্যেই পর্যায়ক্রমে পুরো কাগজ বিএসও’র কাছে সরবরাহ সম্পন্ন করেছি।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের পাশাপাশি বিএসও’র মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ মোট ১১টি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হবে। চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত কেপিএমে মোট ১৯ হাজার ৩০ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেপিএম-এর জিএম (কমার্শিয়াল) আবদুল্লাহ আল মামুন, উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম এবং জিএম (এডমিন) আবদুল্লাহ আল মাহমুদ।
প্রসঙ্গত, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড একটি রাষ্ট্রায়ত্ত কাগজ ও মণ্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজকলগুলোর অন্যতম। ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দেশের প্রথম দিকের শিল্প প্রতিষ্ঠানগুলোর একটি এবং বর্তমানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর অধীনে পরিচালিত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com