1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ঠাকুরগাঁওয়ে বিএনপিতে যোগদান করলেন দেড় শতাধিক পরিবহন শ্রমিক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিএনপিতে যোগদান করেছেন দেড় শতাধিক পরিবহন শ্রমিক। বালিয়াডাঙ্গী উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পৌর শহরের কালিবাড়ী এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ বাসভবনে নবাগত শ্রমিকদের বরণ করে নেওয়া হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন বলেন, “আজ যারা বিএনপিতে যোগদান করেছেন তারা মূলত আমাদেরই মানুষ। দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের কারণে তারা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। আজ আমাদের ঘরের মানুষ আবার আমাদের কাছে ফিরে এসেছে এতে আমরা আনন্দিত ও গর্বিত।

তিনি আরও বলেন, “পরিবহন শ্রমিকদের এই যোগদান আগামী দিনে বিএনপির আন্দোলন ও সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com