1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

খাগড়াছড়ি-২৯৮ আসনে মনোনয়ন দৌড়ে ১৫ প্রার্থী, নির্বাচনী উত্তাপ বাড়ছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে শুরু করেছে। এবার জাতীয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এ আসনের নির্বাচন বাড়তি গুরুত্ব পাচ্ছে।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দল সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। এ সময় উভয় প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মনোনয়ন দাখিল করেছেন— স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্মজ্যোতি চাকমা, লাব্রিচাই মারমা, সন্তোষিত চাকমা ও জিরুনা ত্রিপুরা। দলীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন— মো. কাউছার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. নূর ইসলাম (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মিথিলা রোয়াজা (জাতীয় পার্টি), মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. মোস্তফা (বাংলাদেশ মুসলিম লীগ), দীনময় রোয়াজা (গণঅধিকার পরিষদ–জিওপি) এবং উশোপ্রু মারমা (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি–বিএমজেপি)।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন। তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে খাগড়াছড়িবাসী তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।

রিটার্নিং অফিসার কার্যালয় জানায়, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com