1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

মুন্সীগঞ্জে অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেছে শিশুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

বেপারী মোহাম্মদ তিতুমীর (মুন্সিগঞ্জ প্রতিনিধি) :  মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার মটুকপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাফওয়ান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর পিতার নাম রাকিব হাসান।
গতকাল শনিবার রাতে (১৩ ডিসেম্বর) ঢাকার আসগর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরে আজ রোববার সকালে মটুকপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে আড়িয়ল কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে সাফওয়ান তার চাচাতো বোনদের সঙ্গে গ্রামের সড়কে হাটার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। দ্রুত চিকিৎসা পাওয়ার আশায় তাকে ঢাকার আজগর আলী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা বাবু মোল্লা জানান, দুর্ঘটনার পর অটোচালক তাদের সঙ্গে টংগিবাড়ী হাসপাতাল পযর্ন্ত ছিলেন। তবে শিশুটির জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত থাকায় তখন চালকের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়নি। তবে তার বাড়ি হাসাইল গ্রামে।
স্থানীয়দের অনেকে অভিযোগ করে বলেন, মটুকপুরের ওই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের তুলনায় সরু। এখানে দুটি স্কুল ও দুটি মাদ্রাসা থাকায় প্রতিদিন অসংখ্য শিশু চলাচল করে। কিন্তু অটোরিকশাগুলো বেপরোয়াভাবে অতিরিক্ত গতিতে চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com