1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : নবাগত পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, “ জেলার সর্বস্তরের মানুষ ও সাংবাদিকদের সহযোগিতায় ঠাকুরগাঁওকে একটি সুন্দর নিরাপদ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই” তিনি আরও বলেন, “ আমি যদি পুলিশের মধ্যে কোনো ঘুষ-দুর্নীতি থেকে থাকে তবে তাকে সমূলে উৎপাটন করে জেলা পুলিশকে জন সাধারণের সর্বোচ্চ আস্থার প্রতিক হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ ।”
তিনি জোর দিয়ে বলেন, অপরাধী ছাড়া জেলার সমস্ত মানুষ আমার কাছে সমান গুরুত্ব পাবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি আমার সমস্ত মেধা প্রজ্ঞা কে কাজে লাগাতে বদ্ধ পরিকর!

তিনি যানজট নিরসন, মাদক নির্মূলসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল স্নেহাশীষ কুমার দাস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু , সিনিয়র সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলু, এস এম জসিম উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com